কালকিনিতে ঘোষনা করা হলো আরো একটি নতুন ইউনিয়ন
আশরাফুর রহমান কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনি উপজেলার সর্ববৃহৎ এনায়েতনগর ইউনিয়ন ভেঙ্গে গঠন করা হয়েছে পূর্ব এনায়েতনগর ইউনিয়ন নামের আরো একটি নতুন ইউনিয়ন। এ নতুন ইউনিয়ন ঘোষনা করেন জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস। আর এতে করে কালকিনি উপজেলার ইউনিয়নের সংখ্যা এখন ১৪থেকে ১৫তে উনœিত হল। গত ২৬নভেম্বর এবিষয়ে গ্রেজেট প্রকাশ হয়।
নতুন ইউনিয়ন গঠন নিয়ে এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আঃ আজিজ মোল্লা, কথা সাহিত্যিক আকন মোশারফ হোসেন ও মোঃ এসাহাক হোসেন বলেন, ‘ এনায়েতনগর ইউনিয়ন বিভক্তি করে নতুন ইউনিয়ন গঠন করা আমাদের প্রাণের দাবী ছিল। আর এলাকার এমপি ও কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের প্রচেষ্টায় তা বাস্তবায়ন হয়েছে।’



