কালিগঞ্জে গরু খামার করে সাবলম্বী আকতার মিয়া
রাহেবুল ইসলাম কালিগঞ্জ: লালমনিরহাট জেলার তুষভান্ডার ইউনিয়নের কালিগঞ্জ কাশিরাম) গ্রামের মো.আকতার মিয়া গরু খামার দিয়ে এখন সাবলম্বী হয়ে উঠেছেন । গত ৪ বছর আগে এ ফার্ম স্থাপন করে আজ তিনি প্রায় ৫০ লক্ষ টাকার মালিক। তার এ সাফল্য আশপাশের এলাকার বেকার যুবকদের ও স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছে। জানা যায়, কালিগঞ্জ (কাশিরাম ) গ্রামের মৃত আমজাত মিয়ার ছেলে মো. আকতার মিয়া (৬০) ২০১৪ সালে সামান্য পুঁজি নিয়ে বাড়িতে তার নিজস্ব ভুমির ওপর স্থাপন করেন এ ফার্ম। বর্তমানে এ ফার্মে তিনি ছাড়াও আরো ৪জন কর্মচারী সার্বক্ষণিকভাবে ফার্মে পরিচর্যা করে থাকেন। দিন-রাত পরিশ্রমের মাধ্যমে এ ফার্মের পরিধিও বেড়েছে। ৮০ হাজার টাকা ৪ টি গরু নিয়ে এ ফার্ম চালু করেন।এবং তিনি ওই ৬০ গরু থেকে প্রতিদিন ৫মন করে দুধ পায় তা থেকে তার প্রতিদিন আয় হয় ৫হাজার টাকা এদিয়েই তার গরুর খাবার হয়ে যায় । ক্রমান্বয়ে এ ফার্মে গরুর সংখ্যা ৬০ টি চাড়িয়ে যায়। এভাবে তিনি গত ৪ বছরে এ ফার্ম দিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার মালিক। মো. আকতার মিয়া জানান, চাকরি না করে এবং বিদেশে পাড়ি না দিয়ে তিলে তিলে গড়ে তোলেন এ ফার্ম। তার মতে, লাখ লাখ টাকা খরচ করে সমাজ-সংসার ফেলে বিদেশে না গিয়ে ওই টাকা বিনিয়োগ করে দেশে বসেই বেকারদের কর্মসংস্থানের পাশাপাশি টাকা উর্পাজনসহ স্বাবলম্বী হওয়া যায়। আর সরকারি যদি কোন সহযোগিতা পাই তাহলে ব্যবসাটা আরো ভালভাবে করতে পারবো।



