কালীগঞ্জে আদালতের আদেশ অমান্য করে জোর পূর্বক জমি দখল
কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে মঙ্গলবার (২৩ই আগষ্ট) সকালে তুমিলিয়া ইউনিয়নের চুয়ারী খোলা গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে সবুর মিয়া এক নিরীহ পরিবারের জমি দখল করে।
সূত্রে জানা যায়, আজ থেকে আনুমানিক বিশ বছর পূর্বে খ্রিস্টান সম্প্রদায়ের মৃত. পিটার রিবেরুর মেয়ে সুবিতা রিবেরুকে বিয়ে করেন। এর স্বামী সবুর মিয়া স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ওই ইউনিয়নের পিপড়াসৈর গ্রামের মৃত. পিটার রিবেরুর ছেলে জীবন রিবেরু’র বাড়ীর সামনের ফসলী জমি জোর পূর্বক দখল করে ছাড়া গাছ লাগায়। যা গত ০৫/০৭/১৬ইং তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট এর আদালত গাজীপুরে ১৪৪ ধারা মামলা রুজু করা হয় যার নং-৫৯১/১৬।
যে জীবন রিবেরু বাদী হয়ে গত ০৫/০৭/১৬ইং তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট বিজ্ঞ আদালত গাজীপুরে ১৪৪ ধারা নিষেধাজ্ঞা মামলা রুজু করেন। তারপর গত ১৪/০৭/১৬ইং তারিখে সুবিতা রিবেরুর স্বামী সবুর মিয়া ও জীবন রিবেরু উভয় এর বিরোদ্ধে বিজ্ঞ আদালত থেকে নোটিস আসে ওই জমিতে কেউ যেন দখল নিয়ে চাষাবাদ না করে । কিন্তুু সুবিতা রিবেরুর স্বামী সবুর মিয়া, জীবনের পৈইতিক সম্পতি বাড়ীর সামনের আবাধি ধানী ফসলী পিপড়াসৈর মৌজার আর এস নং খতিয়ান নং ৪৮/৫৮ আর এস ১৭৭ দাগে ১৮.৫০শতাংশ, আর এস ১৯১-৯২ দাগে ২৭শতাংশ,আর এস ১৭৬ দাগে ৩৩ শতাংশ, মোট ৮২ শতাংশ জমি, আপোস বন্টন নামা দলিল নং ৪২৯৭,তাং ১৩/০৭/০৯ইং, সাব কাবলা জলিল নং ৬৪৪, তাং-০৫-০২/০৫ইং কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এর দপ্তরে নামজারী জমা ভাগ নথী নং-৪০৬/১৪-১৫ইং ওই জমি (২৩ই আগষ্ট)মঙ্গলবার সকাল-দুপুর পযর্ন্ত বিজ্ঞ আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা আদেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আদেশকে অমান্য করে জোর পূর্বক জমি দখল নিয়ে ছাড়া গাছ লাগায়। এবং ওই পরিবারের সদস্যদরেকে হুমকি দেন যে কেও ওই জমিতে আসলে প্রানে মেরে ফেলা হবে। সবুর মিয়ার ভয়ে এখন জীবনের পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুখছে।
জীবন রিবেরু আরও জানান, আমার বোনেরা যা জমি পেতো তা ২০০৯ সালে আপোস বন্টন নামায় দলিল হয়েছে । তারা আর নতুন করে আমার কাছে কোন জমি পাবে না ।
স্থানীয়রা জানান, কোন লোক বিচার-শালিশ করতে আসলে তাদেরকেও সবুর মিয়া মিথ্যা হয়নানি মূলক মামালায় ফাঁসিয়ে দেয়। যাতে ভয়ে আর কোন লোক বিচার শালিশ করতে নাসে। তবে ওই জমির প্রকৃত মালিক জীবন রিবেরু । জীবন রিবেরুর অভিযোগের বিত্তিতে, ওই জমিতে ১৪৪ধারা আইন জারি থাকা সত্যেও কেন দখল করা হলো এ বিষয়ে সবিতা রিবেরুর স্বামী সবুর মিয়ার সাথে সরাসরি যোগাযোগ করা হলে তিনি জানান, আমার স্ত্রীর ওয়ারিসি জমি ও তুমিলয়িা পরিষদের চেয়ারম্যানের আদেশে আমি জমি দখল করেছি।
এ বিষয়ে তুমিলিয়া পরিষদের চেয়ারম্যান আবুবক্কর ছিদ্দিক (বাক্কুর) সাথে সরাসরি যোগাযোগ করা হলে তিনি জানান , আমি ১৪৪ ধারার জারির আগে ইউনিয়ন বোডে সামাজিক শালিশে দিয়েছিলাম আর এখন ১৪৪ ধারার বিষয়ে আমার জানা নাই।
উল্লেখ্য, বিজ্ঞ আদালতকে বোকা বানাতে সুবিতা রিবেরু ও সবুর মিয়ার গংরা নিরীহ ওই পরিবারের জমি দখলের চেষ্টা চালাচ্ছে। তাই এলাকাবাসির প্রসাশনের প্রতি আকুল আবেদন জানান যে, ওই নিরিহ পরিবারটি যেন সুবিচার পায়।



