কালীগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত
জেসমুল হোসাইন, কালীগঞ্জ: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার হাজরাণীয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রংঙ্গনে গতকাল বিকেল ঘটিকায় মহান স্বাধীনতা দিবসের স্মৃতি স্মরনে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যেগে ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফল উপজেলা চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাংগাঠনিক সম্পাদক মাহাবুবুজ্জামান আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবু বিজয় কুমার রায়, বাংলাদেশ শাখা, যুগ্ন সাধারণ সম্পাদক এ টি এম আখতারুল ইসলাম, জাতীয় শ্রসিক লীগের উপজেলা সভাপতি রহিদুল ইসলাম সরদার প্রমুখ। অনুষ্ঠানটি র্সাবিক তথ্যাবধন করেছেন জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. রবিউল ইসলাম ড্রাইভার এবং ২ নং মদাতী ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ন আহ্বায়ক গোলাম রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সিনিয়র ব্যাংক কর্মকর্তা মো. মহসীন আলী। উক্ত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহম্মেদ তার বক্তাবে বলেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ বঙ্গবন্ধুর আর্দশে গঠিত একটি সংগঠন তাই কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগ সেই আর্দশ নিয়ে চলবে সেই আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে উপজেলা শ্রমিক লীগ সভাপতি রহিদুল ইসলাম সরদার তার বক্তাবে বলেন কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগ শ্রম ও মেহ্নতী পাশই ছিল পাশেই থাকবে। উক্ত অনুষ্ঠানের সভাপতি তার বক্তাবে বলেন জাতীয় শ্রমিক লীগ এর আয়োজন এবং সংগঠণকে সাদুবাদ জানিয়ে উক্ত অনুষ্ঠানকে সমাপ্তি ঘোষনা করেন।



