কাল আদালতে যাচ্ছেন না খালেদা
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আগামীকাল সোমবার আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বকশিবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে তার হাজিরা দেয়ার দিন ধার্য আছে। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া একথা নিশ্চিত করেছেন। শারীরিক অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে যাচ্ছেন না বলেও জানান এই আইনজীবী।



