কিং খানের স্বপ্ন ভেঙ্গে গেল
বিনোদন ডেস্ক:
ঢাকাই সিনেমার কিং খান নামে পরিচিতি যার, তিনিই শাকিব খান। কিন্তু ক্যারিয়ারের বর্তমান সময়টা কিং খানের বাজার আগের মতো যাচ্ছে না। এ বছর জুড়ে ‘হিরো দ্যা সুপারস্টার’ ছাড়া আর কোন ছবি ব্যবসায়িকভাবে সফল হয়নি। এছাড়াও গত কোরবানি ঈদে মুক্তি প্রাপ্ত তার তিন ছবি ‘হিটম্যান’ বাদে অপর দুটি ছবি ‘কঠিন প্রতিশোধ’ এবং ‘সেরা নায়ক’ সেরকমভাবে ব্যবসা করতে পারেনি। যার দরুণ এই মুহূর্তে প্রযোজক-পরিচালক এবং পরিবেশকরা শাকিবের উপরে আগের মতো আস্থা রাখতে পারছেন না। সেসব সত্ত্বেও গত শনিবার পরিচালক এস এ হক অলিকের ‘আরো ভালোবাসবো তোমায়’ শিরোনামে একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। কিন্তু এই ছবিটি পেতেও তাকে মেনে নিতে হয়েছে নানা শর্ত। এতোদিন যাবত ঢালিউডের জনপ্রিয় এই চিত্রনায়ক ছবি প্রতি পারিশ্রমিক নিতেন ৩০-৩৫ লাখ টাকা। কিন্তু নতুন ছবিতে শাকিবের পারিশ্রমিক নেমে প্রায় ১২ লাখে এসে দাঁড়িয়েছে। যদিও শাকিব এবং তার ঘনিষ্ঠজনরা বলেছেন এটি শুধুই গুজব। কিন্তু গুজব আছে যে নতুন ছবিতে শাকিব ১২ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন। সেই বিষয়টি চলচ্চিত্র অঙ্গনে গোপন রাখার কথা থাকলেও ফাঁস হয়ে গিয়েছে, যদিও বিষয়টি শাকিব সংশ্লিষ্ট প্রযোজক এবং পরিচালকরা স্বীকার করতে চাচ্ছেন না। কিন্তু তিনি যে এই মুহূর্তে হাতে কোন ছবি না থাকার কারণে পারিশ্রমিক এবং নায়িকা সব জায়গাতেই সংযমী হওয়ার চেষ্টা করছেন, এটি প্রায় দিবালোকের মতো সত্য।



