Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘কুইন’ কঙ্গনার নতুন নায়ক সাইফ

08_Kangana-Saifবিনোদন ডেস্ক:
বলিউডের দুর্দান্ত অভিনেত্রী কঙ্গনা রনৌত তার ‘কুইন’ সিনেমা দিয়ে ইতোমধ্যেই তার অভিনয় প্রতিভা দর্শকদের সামনে তুলে ধরেছেন। তবে এবারে এই আকর্ষণীয় ও প্রতিভাবান অভিনেত্রী কঙ্গনা বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের বিপরীতিতে অভিনয় করতে যাচ্ছেন বলে জানা যায়। জাপানের জনপ্রিয় উপন্যাস ‘দ্যা ডিভোশন অব সাসপেক্ট এক্স’ অবলম্বনে নির্মিত সিনেমায় কঙ্গনা ও সাইফ জুটিবদ্ধ হতে চলেছেন। ‘কাহানি’ সিনেমার পরিচালক সুজয় ঘোষ এই সিনেমাটি পরিচালনা করবেন। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা কঙ্গনা বলেন, ‘ডিভোশন অব সাসপেক্ট এক্স’ ভালো বইয়ের মধ্যে অন্যতম। সুজয় ও বালাজির সঙ্গে কাজের ব্যাপারে আমি বেশ আশাবাদী। এ খবরের সত্যতা নিশ্চিত করে সুজয় বলেন, আমাদের সঙ্গে এখন সাইফ ও কঙ্গনা কাজ করছেন। আমাদের অভিনয়ের জায়গাটা যোগ্য লোকের হাতেই রয়েছে। সাইফ ও কঙ্গনা জুটিকে দর্শক ভালোভাবেই নেবে বলে সকলেই মনে করছেন।

Leave A Reply

Your email address will not be published.