কুমিল্লার বরুড়ায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশ্নে জুলুছে অনুষ্ঠিত
মফিজুল ইসলাম বাবুল, চাঁদপুর: কুমিল্লা লাকসামের কালিয়াপুর দরবার শরীফের বক্ত মুরিদান বরুড়া উপজেলায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশ্নে জুলুছের এক বিশাল মোটর র্যালি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকাল ১০টায় র্যালিটি বরুড়া উপজেলার সোনাইমুড়ি বাজার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে কচুয়া উপজেলার খাজুরিয়া দিয়ে পুনোরায় সোনাইমুড়ি শহীদিয়া খানেকা শরীফ মাঠে মিলিত হয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কালিয়াপুর দরবার শরীফের পীরে কামেল আলহাজ্ব হযরত মাত্তঃ শহীদ উল্যাহ খাঁন এর সুযোগ্য সাহেবজাদা পীরে কামেল আলহাজ্ব সায়হাম উল্যাহ মেহেদী। দোয়া অনুষ্ঠানে কালিয়া পুরের বক্ত মুরিদান সহ বেশ কয়েক হাজার মুসুল্লী অংশ গ্রহণ করেন।



