Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পেন্নাই এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার কুশিয়ারা গ্রামের আবদুল মান্নানের ছেলে আবদুল করিম ও আবুল কালাম।
আহতরা হলেন, ফারুক মিয়া, বিল্লাল হোসেন ও আবু কালাম। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। কাভার্ডভ্যানটি চট্টগ্রামের দিকে এবং অটোরিকশাটি ঢাকার দিকে যাচ্ছিল।
দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনা যানবাহন দুইটিকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.