Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামের উলিপুরে বোরো ধান কাটাকে কেন্দ্র করে ১ জন পিটিয়ে হত্যা

korigram-1শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বিন্দুর চর গ্রামে বোরো ধান কাটতে বাধা দেয়ায় নরুজ্জামাল (৩৫) নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে কুদ্দুস আলী গংরা। আজ বুধবার দুপুরে বেগমগঞ্জ ইউনিয়নের বিন্দুর চর গ্রামে বাড়ির পাশ্ববর্তী বিরোধপুর্ণ জমিতে ধান কাটতে বাধা দেয়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসা জমিতে লাগানো বোরো ধান কাটতে যায় একই এলাকার কুদ্দুস আলীসহ তার লোকজন। এসময় নুরুজ্জামাল একাই বাধা দিতে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে কুদ্দুস ও তার লোকজন নুরুজ্জামালকে ঘিরে পিটিয়ে হত্যা করে। নিহত নুরুজ্জামাল বিন্দুর চর গ্রামের মৃত বাবর আলীর পুত্র বলে জানা গেছে।
পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্ল্যা আবু সাইদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.