Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

“টেকসই উন্নয়ন প্রযুক্তির অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার কুড়িগ্রামে পালিত হল আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, সমাজাসেবা অধিদপ্তর ও সেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সকালে শহরের কলেজ মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজসেবা বিভাগের  উপ-পরিচালক এসএম মমতাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ বি এম আজাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. জয়নাল আবেদীন জিল্লুর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আকতার হোসেন আজাদ, দুপ্রক সভাপতি সামিউল হক নান্টু, প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আসাদুজ্জামান প্রমুখ। পরে শিল্পকলা একাডেমীর উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সারকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং আড়াই শতাধিক প্রতিবন্ধী অংশগ্রহণ করে।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.