Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুর পীরগঞ্জে প্রধানমন্ত্রীর পরিবারকে কটুক্তি করায় মামলা ও নিন্দা জ্ঞাপন

মনোয়ার হোসেন লিটন,পীরগঞ্জ (রংপুর ) প্রতিনিধি:

রংপুর পীরগঞ্জ উপজেলায়  প্রধানমন্ত্রীর পরিবার সম্পর্কে  কটুক্তি করায়  মামলা দায়েরে  হয়েছে। পীরগঞ্জের ফতেপুরস্থ  প্রয়াত পরমাণূ বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পৈত্রিক নিবাস   “ জয় সদন” এর  কেয়ারটেকার ও কৃষক লীগের উপজেলা সহ-সাধারণ সম্পাদক  মামুনুর রশিদ মেরাজুল  বাদি হয়ে গত ২ ডিসেম্বর পীরগঞ্জ থানায় উক্ত  মামলাটি  দায়ের করেন, যার মামলা নং – ৫ (পাঁচ)  তাং-০২.১২.১৪।

জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক হস্তান্তর নিয়ে কুমেদপুর ইউনিয়নের গোলজার হোসেনের পুত্র আমিনুল ইসলাম প্রধানমন্ত্রীর পরিবার সম্পর্কে অসৌজন্য মূলক কটুক্তি করলে “জয় সদন” এর কেয়ারটেকার তার তীব্র  প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে আমিনুল মোরাজুলকে শারিরিক ভাবে নির্যাতন করে ।

এই ঘটনায়  আওয়ামীলীগ রংপুর জেলার সহ-সভাপতি ও ডঃ ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়াম্যান একেএম ছায়াদত হোসেন বকুল, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাজিমুল ইসলাম শামীম , চতরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক রেজওয়ানুর হক ননতুু, কুমোদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোশফাক হোসেন খান চৌধুরী, কাবিলপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লাজু  উক্ত ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে আসামীকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন। এ ব্যপারে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল হোসেন মামলার তদন্ত কাজ চলছে বলে জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.