Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ীতে ঢুকে ৪ জনকে কুপিয়ে জখম

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ীতে ঢুকে এক শিশুসহ ৪ জনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে মারাত্মক জখম করেছে একই এলাকার ৭ থেকে ৮ জন সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সরকার পাড়া গ্রামে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে একদল সন্ত্রাসী মনছুর আলীর বাড়ীতে ঢুকে পড়ে। এসময় কিছু বুঝে উঠার আগেই বাড়ীতে থাকা মনছুর আলীর স্ত্রী সুফিয়া বেগম (৪৫), ছেলে বাচ্চু মিয়া (২৫), নাতি মাসুদ (১২) নাতি রাশেদ (৫)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পরে পাশ্ববর্তী লোকজন এসে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে।

মনছুর আলীর স্ত্রী সুফিয়া বেগম জানান, বৃহস্পতিবার বিকেলে একই গ্রামের সাতরুলের সাথে ছেলে বাচ্চু মিয়ার কথাকাটাকাটি হয়। এরই জের ধরে রাতে সাতরুল (২৫), সকিয়ত (২৪), নছিয়ত (২৬), সুলতান (২৫) ও হারুন (২৮)সহ ৭ থেকে ৮ জন সন্ত্রাসী বাড়ীতে ঢুকে ছুরি, চাকু দিয়ে কোপাতে থাকে। এসময় পাশ্ববর্তী লোকজন এলে তারা পালিয়ে যায়। আমরা এর বিচার চাই। আহতদের মধ্যে রাশেদসহ দুই জনের অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ জমির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.