Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে ২২টি ভারতীয় গরু আটক

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে ধরলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২২টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রাম সদরের হাবিলদার মো. আলমগীর হোসেনের নেতৃতে ১০ সদস্যের একটি বিশেষ টহল দল শনিবার রাতে ধরলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ধরলা ব্রিজের নিকটবর্তী চর এলাকা থেকে গরুগুলো আটক করে। কিন্তু এ সময় কাউকে গ্রেফতার করতে পারে নি বিজিবি। খোঁজ নিয়ে জানা গেছে, অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে গরুগুলো ভারত থেকে নিয়ে এসে ধরলা ব্রিজ এলাকায় মজুদ করা হয়েছিল। আটককৃত গরুগুলো ভুরুঙ্গামারী কাস্টমস অফিসে জমা করা হয়। মালিকবিহীন এসব গরুর মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে। এ ব্যাপারে ৪৫ বর্ডারগার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. জাকির হোসেন বলেন, ধরলা ব্রিজসংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন ২২ টি ভারতীয় গরু আটক করার কথা স্বীকার করে বলেন, চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.