কুড়িগ্রাম জেলা আইনজীবি সমিতি দ্বি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত
শাহ্ আলম, কুড়িগ্রাম
কুড়িগ্রাম জেলা আইনজীবি সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত চলে। নির্বাচনে ২ টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। আওয়ামীলীগ সমর্থিত সভাপতি এ্যাড.আব্রাহাম লিংকন ও সাধারণ সম্পাদক এ্যাড. আমজাদ হোসেন এবং বিএনপি ও জামায়াত সমর্থিত সভাপতি এ্যাড. ইয়াছিন আলী সরকার ও সাধারণ সম্পাদক পদে এ্যাড. মুহাম্মদ ফখরুল ইসলামসহ দুটি প্যানেলে ১৯টি পদে ৩৮ জন প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করেন।
জেলা আইনজীবি সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে ১ শ ৭২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনকে ঘিরে আইন-শৃ্খংলা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



