রংপুরে পুলিশের অভিযানে দুই জামায়াত কর্মী গ্রেফতার
রংপুর প্রতিনিধি: রংপুর কোতয়ালী থানা পুলিশ পীরগাছা থানার গুনজুর খাঁ ও আরাজি চালুনিয়া থেকে দুই জামায়াত কর্মী আবুল কালাম আজাদ ও নূরুল ইসলামকে গ্রেফতার করেছে।
গত মঙ্গলবার ভোরে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানীর নেতৃত্ত্বে এসআই মোঃ হোসেন আলী, এসআই হারেস শিকদার সঙ্গীয় ফোর্স সহ পীরগাছা থানার গুনজুর খাঁ থেকে জামায়াত কর্মী নওয়াব আলীর পুত্র আবুল কালাম (৫৭) ও আরাজি চালুনিয়া থেকে মৃত মনছুর আলীর পুত্র নূরুল ইসলামকে (৬২) গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর