Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

খালিয়াজুরীতে নারী উন্নয়ন ফোরাম গঠিত

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার খালিয়াজুরীতে উপজেলা গভর্নেস প্রজেক্টের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের নিয়ে গত কাল রবিবার উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুল হাসান লিটনের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছুজ্জামান তালুকদার সুয়েব, বেসরকারি সংস্থা ইউএনডিপির ঢাকা ডিভিশনের ফ্যাসিলেটর ড. সোহেল ইকবাল, এলজিএসপি-২ নেত্রকোনা জেলা ফ্যাসিলেটর আক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম আবু ইসহাক, লোকমান হেকিম, প্রেসক্লাবের সভাপতি মহসিন মিয়া, সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগমকে সভাপতি ও নগর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার ডেইজী রানীকে সদস্য সচিব করে দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.