Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নেত্রকোনায় কৃষকদের মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওড়ের সড়ক সংস্কারের দাবিতে হাওড় পাড়ের ১০ গ্রামের কৃষকরা গত কাল রবিবার হাওড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে খুরশিমুল, মল্লিকপুর, দাসপাড়া, বড়দর্শী জৈনপুর, মানারকান্দিসহ ১০ গ্রামের মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মোহনগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ইউপি সদস্য লকুজ মিয়া, খুরশিমুল বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম, যুবলীগ নেতা জসিম উদ্দীন প্রমুখ।
মোহনগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মফিজুল ইসলাম নাফিস জানান, বোরো মৌসুমে এই হাওরাঞ্চলে প্রায় ৫৮ থেকে ৬০ হাজার মেট্রিকটন ধান উৎপাদিত হয়। রাস্তার অভাবে কৃষকরা তাদের উৎপাদিত ধান সময়মতো ঘরে তুলতে পারে না। বাধ্য হয়েই তারা ফাড়িয়া বা দালালদের কাছে কম দামে ধান বিক্রি করে দেন।

Leave A Reply

Your email address will not be published.