Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিরাজগঞ্জে নৌকাডুবিতে নিহত ১, নিখোঁজ ১

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজীপুরের দূর্গম চরাঞ্চলে শনিবার রাতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার পীরগাছা গ্রামের মোজাম্মল হক (৫৫) বলে গ্রামবাসীরা জানান। এছাড়া একই নৌকার অপর এক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে কাজীপুরের উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলাম রবিবার দুপুরে জানিয়েছেন। রাতেই নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে কাজীপুর উপজেলার চরাঞ্চলের নাটুয়ারপাড়া হাট থেকে শ্যালো ইঞ্জিনচালিত নৌকাযোগে ২০/২৫ জন যাত্রী জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার সীমান্তবর্তী খাসরাজবাড়ি ইউনিয়নের পীরগাছার উদ্দেশ্যে রওনা হয়। প্রচণ্ড ঝড়ের মাঝে নদীতে নৌকাটি ডুবে যায়। পরে রাতেই ঘটনাস্থলের ভাটি থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একই গ্রামের আব্দুল খালেক এখনও নিখোঁজ রয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.