‘খুন ও বোমা মেরে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়’
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: কিছু মানুষের জন্য শান্তির ধর্ম ইসলামকে নানা ভাবে রং মাখানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আল্লাহ ও রাসুলের প্রদর্শিত পথে শিক্ষা ও জ্ঞান লাভ করতে পারলে ইসলাম সম্পর্কে সকল চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব। শনিবার সকালে চট্টগ্রামে আলোচনা সভা ও প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রী নাহিদ এসব মন্তব্য করেন। মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ফাজিল ও কামিল পর্যায়ের পাঠ্য সুচী উন্নতি সাধন ,গুনগত মান উন্নয়নে দেশে প্রথম বারের মতো এই কর্মশালার আয়োজন করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ইফতেখার উদ্দিন আহমেদ,বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম ছায়েফ উল্লাহ বক্তব্য রাখেন। কাউকে খুন ও বোমা মেরে দেশে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয় উল্লেখ করে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন,সরকার ইসলামের শিক্ষা, জ্ঞান চর্চা,গবেষনা ও নতুন জ্ঞান অনুসন্ধানের জন্য কাজ করছে, যাতে সবাই ইসলামের প্রকৃত বৈশিষ্ট মানুষ জানতে পারে।” শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, “অাওয়ামীলীগের নামে অপপ্রচার হয় যে. এই দশ ক্ষমতায় আসলে মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, ইসলামের ক্ষতি হবে, অনেকে আবার এই অপপ্রচারে বিভ্রান্ত হন।” আওয়ামীলীগ সরকারের মাদ্রাসা শিক্ষার উন্নয়নে গৃহীত পদক্ষেপ সমূহ তুলে ধরে নাহিদ বলেন, “এই পর্যন্ত এক হাজার একশ ৩০টি মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ করা হয়েছে, আরো ১৮’শ মাদ্রসায় ভবন নিমার্ণের প্রক্রিয়া চলছে, মাদ্রাসার শিক্ষকদের বেতন স্কেল স্কুল কলেজের শিক্ষকদের সমপর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, ৩১টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে।” আরবী বিশ্ববিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে দেশের আলেম সমাজের এক’শ বছরের দাবি পূরণ করা হয়েছে, এই দাবি বৃটিশ, পাকিস্তান এবং আল্লাহর আইনের ধব্জাধারীরা এতদিন পূরণ করেনি, বিগত সরকারগুলো ইসলাম প্রিয় মানুষের ভোট নিয়েছে কিন্তু বিপরীতে কিছুেই করেনি, উল্লেখ করেন শিক্ষামন্ত্রী নাহিদ। শিক্ষামন্ত্রী বলেন, মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান, “আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান এদের সবার বাড়ী চট্টগ্রাম, অারবী বিশ্বদ্যালয়ের প্রথম কর্মশালাও চট্টগ্রামে অনুষ্ঠিত হলো, নিশ্চয় এটা ইতিহাস হয়ে থাকবে।”



