খুলনার দাকোপে চালনা এম এম ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
দাকোপ(খুলনা)প্রতিনিধি
দাকোপের চালনা এম এম ডিগ্রী কলেজের উদ্যোগে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের হল রুমে অধ্যক্ষ অসীম কুমার থান্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ইউএনও মৃনাল কান্দি দে, পঞ্চানন মন্ডল, অর্ধেন্দু রায়, সুকুমার সরদার, সুচিত্রা মন্ডল, বিক্রমজিৎ রায়, প্রবীর ভাদুড়ি, অধ্যাপক মিহির রায়, অধ্যাপক দুলাল রায়, অধ্যাপক সঞ্জয় কুমার সাহা, অধ্যাপক রঞ্জন কুমার রায়, অধ্যাপক কৃষ্ণপদ বাছাড়, অধ্যাপক আকুঞ্জী মোঃ রেজোয়ান আলী, অধ্যাপক গৌরঙ্গ প্রসাদ রায়,শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন বিজয় বিশ্বাস,সুপ্রিয় সাহা,রূমিয়া খাতুন প্রমুখ।
বাংলাদেশের পত্র.কম/এডিএমএম



