Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

খুলনার দাকোপে রূপান্তরের উদ্যোগে শিশু সুরক্ষায় প্রশিক্ষণ ও নাট্য প্রদর্শনী

দাকোপ প্রতিনিধি :
বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর কর্তৃক পরিচালিত শিশু সুরক্ষা কার্যক্রম এর আওতায় দাকোপে কিশোর-কিশোরীদের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ ও নাট্য প্রদর্শনীর মধ্যে দিয়ে সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ জুন সোমবার বেলা ১১ টায় উপজেলার বারুখালী লক্ষ্মীকান্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কিশোর-কিশোরীরা ব্যাপক উৎস উদ্দিপনার মধ্যে সপ্তাহ ব্যাপী নানা প্রশিক্ষন ও নাট্য উৎসবের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন্ হয়েছে। শিশু সুরক্ষা কমিটির সভাপতি বিশ্বজিত বাওয়ালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানখালী ইউপি চেয়ারম্যান শিকদার সোহরাব হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল কাদের,সাবেক সাংগঠনিক সম্পাদক পঞ্চানন মন্ডল,রূপান্তরের প্রশিক্ষক তরিকুল ইসলাম,আ:লীগনেতা জ্যোতিশংকর রায়,ক্যাম্পেইন এন্ড এ্যাভোকেসির কো-অডিনেটর তছলিম আহম্মেদ,সুফলা মন্ডল,ছাত্রনেতা রতন কুমার মন্ডল,আব্দুল গফুর সানা,ফারুক হোসেন,রূপান্তরের কর্মকর্তাবৃন্দ ও শিশু সুরক্ষা কমিটির নেতৃবৃন্দসহ মা ও বাবা দলের সদস্য এবং স্থানীয় সুধী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.