খুলনা মুক্তিসেবা সংস্থার ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্বর্ণপদক লাভ
KMSS এর পক্ষে পুরস্কার গ্রহণ করছেন নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু
ডা. মো মাকসুদে মাওলা, খুলনা
‘জ্ঞান তাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্বর্ণপদক’ লাভ করলেন খুলনা মুক্তিসেবা সংস্থার(KMSS) নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু । এনজিও সেক্টরে বিশেষ অবদানের জন্য তিনি এই পুরস্কার লাভ করেন । একুশে স্মৃতি সংসদ কতৃক এই সম্মাননা দেয়া হয় ।
১৬ নভেম্বর একুশে স্মৃতি সংসদ এর নিজস্ব ভবনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয় । শিক্ষাক্ষেত্র, চিকিৎসা সেবা, এনজিও সেক্টর সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেয়া হয় ।
আফরোজা আক্তার মঞ্জু বলেন এই প্রাপ্তি শুধু ব্যক্তিগত নয় বরং কেএমএসএস এর সকলের ।
বাংলাদেশেরপত্র.কম/এডিএমএম



