Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গণতন্ত্র পুনরুদ্ধা‌রে ঘুরে দাঁড়াবে বিএন‌পি: মির্জা ফখরুল

fk
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাধা-বিপ‌ত্তি উ‌পেক্ষা ক‌রে গণতন্ত্র পুনরুদ্ধা‌রে বিএন‌পি ঘুরে দাঁড়াবে।’ বৃহস্পতিবার দুপুরে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম ব‌লেন, বিএনপি প্রতিবারই বিভিন্ন বাধা বিপত্তি উপেক্ষা করে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে উঠে দাঁড়িয়েছে। এবারও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে।

তিনি বলেন, একদলীয় শাসন বাকশাল কায়েমের পরে দেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল সেটি পূরণ করতে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন। প‌রে খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্র‌তিষ্ঠা ক‌রেন। কিন্তু দুর্ভাগ্যজনক, বর্তমানে গণতন্ত্র সম্পূর্ণ অনুপস্থিত। নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে বিএনপিকে নির্মূল করে দিতে চায় সরকার। কিন্তু বিএনপি জনগণের দল, এই দলকে নির্মূল বা পরাজিত করা যাবে না।

এ সময় দলের স্থায়ী ক‌মি‌টির সদস্য, ড. খন্দকার মোশাররফ হো‌সেন, ব্যা‌রিস্টার মওদুদ আহ‌মেদ, আ স ম হান্নান শাহ, আ‌মির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, র‌হুল আ‌মিন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, সে‌লিমা রহমান, এ জেড এম জা‌হিদ হো‌সেন, ‌চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আ‌বে‌দিন ফারুক প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

Leave A Reply

Your email address will not be published.