Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গলাচিপায় শশুর বাড়িতে মেয়ে জামাইয়ের আত্যহত্যা

attজিল্লুর রহমান জুয়েল,পটুয়াখালী: স্ত্রী ও পুত্র সন্তানকে দেখতে না দেয়ায় শ্বশুরের বাসার সামনে বসেই বিষপান করে আত্যহত্যা করল সোলার কর্মী মো: সাইফুল ইসলাম(২৬)। ঘটনাটি ঘটে গলাচিপা পৌরসভার রতনপুরের টিএন্ডটি রোড এলাকায় শুক্রবার সকালে। সাইফুলের অবস্থা বেগতিক দেখে তাৎক্ষনিক ভাবে গলাচিপা সদর হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যায়। ওই দিনই লাশ মর্গে পাঠানো হয়েছে।
এলকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেজে, গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডের মো: নজরুল ইসলামের পুত্র মো: সাইফুল ইসলাম ও বিপিসি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী মো: আমির হোসেনের মেয়ে জান্নাত আরা অনিকার সাথে প্রেম বিনিময়ের পর অনেক বাধা বিপত্তি উৎরিয়ে বিগত ২০১২সালে ১১মার্চ তাদের মধ্যে বিবাহ হয়। অনিকার বাবা আমির হোসেন কোনক্রমেই তা মেনে নিতে পারেনি। বছর খানেক পরই অনিকার কুলজুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান নামও রাখা হয় মো: নাজমুল ইসলাম তন্ময়(৩)। সাইফুলের চাচা বজলুর রহমান(৪২)জানান, সাইফুল তার স্ত্রী ও পুত্রকে শুক্রবার সকালে শ্বশুরের বাসায় দেখতে গেলে তার শ্বশুর আমির মাস্টার তাদেরকে দেখতে না দেয়ায় এ ঘটনার সূত্রপাত হয়। মো; সাইফুল ইসলাম পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি সোলার কোম্পানিতে চাকুরী করত। এ ব্যাপারে গলাচিপা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো: রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় অনিকা সাইফুলকে ১৫দিন আগে তালাক দিয়েছে এবং অনুসন্ধান চলছে বলে প্রতিবেদককে জানান।

Leave A Reply

Your email address will not be published.