গাজীপুরে র্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত
গাজীপুর প্রতিনিধি: মহানগরের ভোগড়া এলাকায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের অভিযানের সময় দুইজন জঙ্গি নিহত এবং একজন র্যাব সদস্য গুরুতর আহত হয়েছে। রবিবার দিবাগত রাত ১১টার দিকে ওই বাড়িতে অভিযান শুরু করেন র্যা ব হেডকোয়ার্টার ও র্যাব-১ এর সদস্যরা। অভিযান চলাকালে র্যাবকে লক্ষ্য করে বোমাও ছুড়েছে জঙ্গিরা।
র্যাব-১ এর মিডিয়া উইং কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানান, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়, ভোগড়া এলাকার ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালান র্যাব সদস্যরা। এ অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছেন। এছাড়া একজন র্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। নিহতরা সবাই জেএমবি সদস্য। ঘটনাস্থল থেকে বিপুল পরিমান ইলেক্ট্রনিক ডিভাইজসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নিজেদের তৈরি বোমা বিষ্ফোরণেই দুইজন জেএমবি সদস্যের মুত্যু হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়।



