Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাজীপুরে হত‌্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

ফাঁসি - Fasiye bdpগাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত এক ঠিকাদারকে খুনের দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বিচারক একেএম এনামুল হক আজ রোববার আট বছর আগের হত‌্যা মামলার এ রায় ঘোষণা করেন। মৃত‌্যুদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করেছে আদালত।
এ আদালতের পিপি মো. হারিছ উদ্দিন আহমদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৮ সালের ১৭ জুন রাতে জয়দেবপুরের ধীরাশ্রম এলাকার ঠিকাদার আবু সাঈদকে (৪২) বাড়ি থেকে ডেকে নিয়ে মারধরের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার লাশ স্থানীয় সুরুজ মিয়ার বাড়ির কাছে ফেলে রাখা হয়।

Leave A Reply

Your email address will not be published.