গাজীপুর-রংপুরে হচ্ছে মহানগর পুলিশ
গাজীপুর ও রংপুর মহানগর এলাকায় পুলিশি সেবা নিশ্চিত করতে দু’টি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ দু’টি আইন হলো- গাজীপুর মহানগর পুলিশ আইন (২০১৫) ও রংপুর মহানগর পুলিশ আইন (২০১৫)।
সোমবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনের অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, মেট্রোপলিটন এলাকায় নাগরিকদের পুলিশি সেবা নিশ্চিত করতে আইন দু’টির খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।



