Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গোপালগঞ্জে জন-প্রতিনিধিদেন সাথে হেযবুত তওহীদের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: গোপালগঞ্জ পৌরসভা কার্যালয়ে সোমবার হেযবুত তওহীদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হেযবুত তওহীদের দেশব্যাপী কার্যক্রমের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র ও রাজধানীতে অনুষ্ঠিত একটি জনসভায় হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম প্রদত্ত বক্তব্য প্রদর্শন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর রোমান মোল্লা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আল আমীন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহ নাহিদ, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুম শেখ ও সাধারণ সম্পাদক ওমর মোল্লা। উক্ত সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন দৈনিক বজ্রশক্তির খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান শেখ মুনিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি আরিফ মো. আলী আহসান। উক্ত সভায় স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.