গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে সালথায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সালথা (ফরিদপুর) সংবাদদাতা: জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম.পি’র স্বামী ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবার চৌধুরী বাবলুর পিতা, ভাষা সৈনিক, বিশিষ্ট লেখক, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান মরহুম গোলাম আকবর চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে ফরিদপুরের সালথায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে গট্টি ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে আ’লীগ নেতা হাসিবুল হাসান শান্ত’র বাড়িতে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, সংসদ উপনেতার ব্যক্তিগত কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যা, ফুলসুতি ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, উপজেলা মানবাধিকার কমিশন শাখার সভাপতি আব্দুর রহমান, আ’লীগ নেতা হাবিবুর রহমান লাভলু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা আহম্মেদ প্রমূখ।
উল্লেখ্য, গোলাম আকবর চৌধুরী বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত ২৩ নভেম্বার সোমবার সকালে তিনি ইন্তেকাল করেন।



