গৌরিপুরে ট্রাক-পিকআপ সংর্ঘষে নিহত ৩
অনলাইন ডেস্ক: ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে গৌরিপুরের শিবপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংর্ঘষে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ময়মনসিংহগামী চালভর্তি একটি ট্রাকের সামনের চাকা বিস্ফোরণ হয়ে কিশোরগঞ্জগামী একটি পিকআপের সাথে মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে ১ জন নিহত হন। গুরতর আহত আটজনকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গৌরিপুরের ওসি তদন্ত মুরশেদুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হতাহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন।



