গ্রীষ্মকালীন টমেটো চাষে লাভবান হচ্ছেন কৃষকরা
শার্শা প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা উপজেলার ৯নং হাজিরবাগ ইউনিয়ানের ( বরুনহাল ব্লকের) চাষিরা গ্রীষ্মকালীন বারী- ৪ টমেটো চাষ করে বেপক ভাবে লাভবান হচ্ছেন। ফলে ব্লকের আওতায় দেউলী , কোমরচাঁদা , বরুনহাল , ধল্যা , মোকন্দপুর , পাঁচপোতা গ্রামে গ্রীষ্মকালীন বারী-৪ ও বারী-৮ টমেটো চাষ প্রতি বছর ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ইউ পি সদস্য আব্দুল আলীম মিন্টু বলেন , তিনি ২০১০ সালে বরুনহাল ব্লকের উপ- সহকারী কৃষি অফিসার আবু দাউদের পরামর্শে পরীক্ষামূলক বারী-৪ টমেটো চাষ শুরু করেন মাত্র এক বিঘা জমিতে। তাতে তিনি ব্যাপক ভাবে লাভবান হওয়ায় এলাকার কৃষকদের মাঝে টমেটো চাষের উংসাহ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। এতে অন্য কৃষকরাও টমেটো চাষে আগ্রহী হন। চলতি বছরে ৯ হেক্টর জমিতে টমেটো চাষ হচ্ছে। তার মধ্যে (৭ হেক্টর ) জমিতে বারী-৪ লাল তীর (১ হেক্টর) ও বারী-৮ (১ হেক্টর) জমিতে চাষ হচ্ছে। চায়ী আবু বাক্কার ( ৫০ ) সাংবাদিকদের জানান , তিনি দেড় বিঘা জমিতে বারী-৪ বি এ ডি সি চাষ করছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে তাতে প্রচুর ফলন এসেছে। তিনি আরো বলেন , সমস্ত খরচ বাদ দিয়েও এ বছর তিনি প্রায় ২ লক্ষ টাকার ও বেশী লাভ করবেন বলে জানান। এ দিকে দেউলী শেখ পাড়া আব্দুল মালেকের ১ বিঘা জমিতে ভাইরাস জনিত রোগের সমস্যা দেখা দিয়েছে। সমাধানের জন্য পরামর্শ দিয়েছেন কৃষি অফিসার আবু দাইদ । গ্রীষ্মকালীন টমেটো উচ্ছ ফলনশীল ফসল হওয়ায় অন্যন্য ফসলের চেয়ে অনেক বেশী লাভবান হচ্ছেন কৃষকরা। এ কারণে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন মাঠে ঘুরে দেখা গেছে টমেটো চাষ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। তাই আগামী বছরে ১৫ হেক্টও জমিতে টমেটো চাষের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে।



