Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গ্লাভস ছাড়ছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে উইকেটের পেছনে দাঁড়াবেন না মুশফিকুর রহিম। তার পরিবর্তে কিপিং করবেন লিটন দাস। নিশ্চিত করেছেন কোচ হাথুরুসিংহে। সফরের দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জেতার পর ওয়ানডেতে ২-১ ব্যবধানে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। আজ চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার সময় সেই যে মুশফিক অনামিকায় ব্যথা পেয়েছিলেন, তারপর থেকে কেমন যেন নিজেকে হারিয়ে ফেলেছেন। ব্যথা নিয়ে কিপিং করে অবস্থা বেগতিক করে ফেলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তারপর অনেকেই তাকে গ্লাভস হাতে তুলতে নিষেধ করেছিলেন। কিন্তু মুশফিক শোনেননি। ওয়ানডে, টি-টোয়েন্টিতে নিয়মিত কিপিং করে যাচ্ছেন। ভারতের বিপক্ষেও টেস্টে গ্লাভস পরেননি। এবার আফ্রিকানদের বিপক্ষেও পরবেন না।

Leave A Reply

Your email address will not be published.