চট্টগ্রামে অপরাধ সংবাদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন
চট্টগ্রাম অফিস: জনপ্রিয় অনলাইন পোর্টাল অপরাধ সংবাদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা, প্রশিক্ষনার্থীরদের মধ্যে সনদপত্র বিতরন এবং বিশেষ আলোচনা সভার মাধ্যমে উৎযাপন করা হয়েছে। অনুষ্ঠানটি মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হল রুমে অনুষ্ঠিত হয়েছে । অপরাধ সংবাদ চট্টগ্রাম বিভাগীয় এডিটর মুহাম্মদ মনির হুসাইন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের কেন্দ্রীয় পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও অপরাধ সংবাদ চট্টগ্রাম বিভাগের এর প্রধান উপদেষ্ঠা জনাব ফজলুর রহমান কামাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা এমদাদুল করিম সৈকত, বসকো চট্টগ্রামের সহ সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, অনলাইন এডিটরস ক্লাবের আহবায়ক মাহতাব উদ্দিন চৌধুরী, ন্যাশনাল নিউজের কাজী হুমায়ুন কবির, আকাশ বার্তার সম্পাদক আকাশ, এসটিভি.২৪.কম এর সম্পাদক মো: শহীদুল ইসলাম, আরটিভির রিপোর্টার মিঠু, ৭১ বাংলাদেশ এর সম্পাদক শেখ সেলিম, আরো অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা । তামান্না তাসমিয়া তুয়া’র সঞ্চালনায় অপরাধ সংবাদ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিগত ৪-৫ ই মার্চ সাংবাদিকতার উপর বিশেষ প্রশিক্ষনে অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন- অপরাধ সংবাদ দীর্ঘ বন্ধুর ও কন্টাকীর্ণ পথ পাড়ি দিয়ে আজ ৪র্থ বছরে পা রেখেছে। আমরা আশা রাখি বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন এর মাধ্যমে অপরাধ সংবাদ এর সাংবাদিকরা দেশ ও জাতির সেবা করবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আগত বক্তারা আগামীতে আরো ভাল ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে অপরাধ সংবাদ ভুমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যাক্ত করেন। অপরাধ সংবাদ ও বসকো’র উদ্যেগে আয়োজিত বিশেস প্রশিক্ষন কোর্সে অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরন ও আলোচনা সভার শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।



