চট্টগ্রামে দৈনিক বজ্রশক্তির ২য় বর্ষপূর্তি উদযাপিত
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে দৈনিক বজ্রশক্তি পত্রিকার ২য় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। দৈনিক বজ্রশক্তির চট্টগ্রাম বিভাগীয় অফিসের উদ্যোগে বৃহষ্পতিবার সন্ধ্যায় পত্রিকাটির বিভাগীয় ব্যুরো কার্যালয়ে এ উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক বজ্রশক্তির চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মো. রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১২ নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি জনাব আলহাজ্ব নূরুল আমিন, । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের বিভাগীয় আমির ও দৈনিক বজ্রশক্তির বিভাগীয় সার্কুলেশন ম্যানাজার মোঃ সাইফুল এসলাম ও দৈনিক বজ্রশক্তির জেলা আমির ও জেলা সার্কুলেশন ম্যানেজার মোঃ নজরুল এসলাম সবুজ। অনুষ্ঠানে বক্তাগণ দৈনিক বজ্রশক্তির আদর্শিক লড়াইয়ের ভূয়সী প্রশংসা করেন এবং বজ্রশক্তির কাজকে আরো বেগবান করার লক্ষ্যে উৎসাহ প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি সাইফুল ইসলাম বলেন ইরাক সিরিয়া আফগানিস্থান ও লিবিয়ার মত বাংলাদেশকেও অস্থিতিশীল করার জন্য দেশী বিদেশী চক্রান্ত চলছে। সরকারের একার পক্ষে এই ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব না,এর জন্য প্রয়োজন সর্বস্থরের মানুষের গনসচেতনতা ও সহযোগিতা । এই লক্ষ্য ও উর্দ্দেশ্য অর্জনের জন্য নিস্বার্থভাবে কাজ করে যাচ্ছে হেয্বুত তাওহীদ ও বজ্রশক্তি পত্রিকা ।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বজ্রশক্তির জেলা প্রকতনিধি এম.আর.মিলন,আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন (আসক) এর কেন্দীয় সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম, বিভাগীয় পরিচালক মোঃআশরাফুল ইসলাম আরিফ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া কর্মীগন।



