চট্টগ্রাম মহানগরীর কাচাঁবাজারের হেযবুত তওহীদের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র্যালি
চট্রগ্রাম অফিস: যে জঙ্গিবাদের করাল থাবায় ধ্বংস হয়ে গেছে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া ইত্যাদি একটার পর একটা মুসলিম দেশ সেই একই জঙ্গিবাদ হানা দিয়েছে আমাদের প্রিয় মাতৃভ‚মি বাংলাদেশে। এর বিরুদ্ধে কেবল সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টা নয় বরং আমাদের সকলকে সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই জঙ্গিবাদকে সমূলে উৎপাটন করে দেশকে রক্ষা করতে হবে আমাদেরকেই। এর জন্য কেবল শক্তি প্রয়োগ নয়, চাই আদর্শিক লড়াই। জঙ্গিদেরকে যেহেতু উৎসাহিত করা হয় কোর’আন-হাদিসের বিকৃত ব্যাখ্যা থেকে তাই কোর’আন-হাদিস থেকেই এর সঠিক ব্যাখ্যা উপস্থাপনের মাধ্যমে এই বিকৃত আদর্শের অসারতা প্রমাণ করতে হবে। প্রমাণ করে দিতে হবে এই পথে কেবল তারা দুনিয়াই হারাচ্ছে না, জাহান্নামের পথও সুগম করছে। গুলশান, শোলাকিয়ার ঘটনার পর থেকে অনেক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু হেযবুত তওহীদ ২০০৯ সন থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে নানা কার্যক্রম চালিয়ে আসছে। আর বিগত চার বছরে দেশের সর্বত্র সন্ত্রাস-জঙ্গিবাদ, অপরাজনীতি ও ধর্মব্যবসার বিরুদ্ধে ৪০ হাজারের উপরে পথসভা, জনসভা, সেমিনার করে, বই, পত্রিকা, হ্যান্ডবিল বিতরণ ইত্যাদি কার্যক্রম চালিয়েছে। হেযবুত তওহীদ বহুদিন থেকে বলে আসছে জঙ্গিবাদ নির্মূলের সঠিক আদর্শটি তাদের কাছে আছে, সেই আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারলে আর কেউ যেমন জঙ্গিতে পরিণত হবে না তেমনই অনেক জঙ্গিও তাদের ভুল বুঝে এই ভ্রান্ত পথ ত্যাগ করবে। জঙ্গিবাদ বিরোধী এই আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দিতে বর্তমানে হেযবুত তওহীদের উদ্যোগে চলছে দেশব্যাপী সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশ ও র্যালি। এরই অংশ হিসাবে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন স্টীলমিল বাজারে হেযবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় অংশগ্রহণকারীদের হাতে জঙ্গিবাদবিরোধী বিভিন্ন ¯েøাগান সম্বলিত ফেস্টুন, প্ল্যাকার্ড লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে হেযবুত তওহীদের নিবেদিতপ্রাণ কর্মীদের পাশাপাশি সর্বস্তরের শত শত জনসাধরণকে স্বতস্ফ‚র্তভাবে অংশ নিতে দেখা যায়। গতকাল ২৫-১১-১৬ সকাল ১০:০০ টায় (সময়) মহানগরীর স্টীলমিল বাজারে হেযবুত তওহীদের চট্টগ্রাম জেলা আমীর জনাব মো: নজরুল ইসলাম সবুজ এর নেতৃত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কে-ইপিজেট গেটে গিয়ে শেষ হয়। মানববন্ধন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪০নং ওর্য়াড কাউনিাসলর হাজী মো.জয়লাল আবেদীন। মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমীর জনাব মো: সাইফুল ইসলাম।



