চরভদ্রাসনে পচাঁ মাংস বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা
মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধিঃ ছবি-আছে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের মাংস বাজারে প্রকাশ্যে পচাঁ মাংস বিক্রি করার দায়ে ৫০ হাজার টাকার জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা সদরের মাংস বাজারের কষাই জুয়েল মোল্যা (৩০) প্রকাশ্যে ও দিনে-দুপুরে মরা এবং পচাঁ ছাগলের মাংস বিক্রি করার সময়, স্থানীয় জনগনের কাছে হাতে নাতে ধরা পরে। পরে, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আবুল কালামকে এ ঘটনা জানালে সে তৎক্ষনাৎ ঘটনা স্থল পরিদর্শন করে উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এবং ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা সিদ্দিকার নেত্বেতে, চরভদ্রাসন থানার এ.এস.আই মনিরুজ্জামান ও পুলিশ ফোর্সসহ ভ্রাম্যমান অভিযান চালিয়ে উক্ত মাংস বিক্রেতার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন বলে জানা যায়। এদিকে স্থানীয় সূত্র হতে জানতে পারা যায়, কষাই জুয়েল মোল্যা উপজেলা সদর ইউনিয়নের বি.এস.ডাঙ্গী গ্রামের বানেচ মোল্যার পুত্র । তার বিরুদ্ধে এর আগেও একাধিক নোংরা ও ভেজাল মাংস বিক্রি করার অভিযোগ রয়েছে বলেও স্থানীয়রা জানান।



