Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চাঁদপুর মেঘনা নদী থেকে প্রেমিকযুগলের লাশ উদ্ধার

download (1)জন্মদিন পালন করতে গিয়ে মেঘনা নদীতে ডুবে মৃত্যু হয়েছে এক প্রেমিকযুগলের। মেঘনায় নৌকাডুবির ঘটনায় গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন ওই প্রেমিকযুগল।

তারা হলেন— কুমিল্লা জেলার গোবিন্দপুর এলাকায় আবুল কাশেমের মেয়ে তাছতিয়া সুলতানা তানিয়া (১৮) ও একই এলাকায় শামিম হোসেন (১৯) । তানিয়া আখাউড়া কসবা টিআলি কলেজে সম্মান প্রথম বর্ষের এবং শামিম কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের মেঘনা নদীর পাড় থেকে বুধবার তানিয়া এবং ওই দিন রাতে ভোলার মেঘনা নদী থেকে শামিমের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। উদ্ধারের সময় তাদের পরিচয় জানা না যাওয়ায় অজ্ঞাতপরিচয় হিসেবে লাশ দাফন করা হয়।

পরে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবর দেখে তানিয়ার পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে বৃহস্পতিবার তাদের লাশ শনাক্ত করেন বলে জানিয়েছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

তানিয়ার বাবা আবুল কাশেম জানান, তানিয়ার সঙ্গে শামিমের প্রেমের সম্পর্ক ছিল। রবিবার থেকে তানিয়ার কোনো খোঁজ পাচ্ছিলেন না তারা। পরে খোঁজ নিয়ে জানতে পারেন শামিমও নিখোঁজ রয়েছেন।

কাশেম আরো জানান, পুলিশের কাছে থাকা তানিয়ার হাতঘড়ি, নুপূর, গায়ের জামা ও ছবি দেখে লাশ শনাক্ত করা হয়েছে। জেলা প্রশাসকের অনুমতি নিয়ে লাশ কবর থেকে উঠিয়ে কুমিল্লা নিয়ে দাফন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

চাঁদপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হামিদুল হক বিষয়টি নিশ্চিত করে শুক্রবার জানান, গত রবিবার দুপুরে মেঘনা-ডাকাতিয়ার মূলহেড থেকে নৌকায় লগিমারার চরে যাওয়ার পথে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। এ সময় ১০ জন আহত ও ওই প্রেমিকযুগল নিখোঁজ হন।

Leave A Reply

Your email address will not be published.