Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চারঘাটে দরিদ্রছাত্রীকে পড়াশুনার জন্য চেক প্রদান

চারঘাট প্রতিনিধি, রাজশাহী:
চারঘাট উপজেলার প্রশাসনের সহযোগিতায় দরিদ্র ছাত্রীকে ৩ হাজার টাকার চেক প্রদান করেন ইউএনও রাসেল সাবরিন।
চারঘাট মিয়াপুর গ্রামের হত দরিদ্র ভ্যান চালক রমজান আলীর মেয়ে রিপা আক্তারকে পড়াশুনার জন্য বর্তমান প্রেক্ষাপটে জীবন যুদ্ধে হার মানতে হয়েছে। রিপা আক্তার চারঘাট মহিলা ডিগ্রি কলেজের ৩য় বর্ষের ছাত্রী। সংসারের অভাব অনটনের মাঝে তিন মেয়ে তথা রিপার পড়াশুনা একটি বাড়তি খরচ যা রমজান আলীর পক্ষে সম্ভব নয়। যার কারণে তার লেখাপড়া প্রায় বন্ধের পথে। এই সংবাদ শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন খোঁজ খবর নিয়ে বুধবার দুপুরে তার নিজ কার্যালয়ে রমজান আলীর মেয়ে মেধাবী ছাত্রী রিপাকে পড়াশুনার জন্য ৩ হাজার টাকার চেক প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, সমাজসেবা কর্মকর্তা মনিরা খাতুন, মাধ্যমিক সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ, মহিলা ডিগ্রি কলেজের সহ অধ্যাপক এস এম মোজাম্মেল হক।

Leave A Reply

Your email address will not be published.