চীনের সাথে বাংলাদেশের শেষ ম্যাচ বিকেলে
ডিসেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে ইউনান আসিয়ান ইন্টারন্যাশনাল ফুটবল ওপেন টুর্নামেন্ট খেলতে চীন যায় বাংলাদেশ ফুটবল দল। চীনের সাথে বাংলাদেশ ফুটবল দলের শেষ ম্যাচ আজ বিকেলে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ বাছাই পর্বের কোনো ম্যাচেই জয়ের মুখ দেখেনি। বড়ই কঠিন সময় যাচ্ছে বাংলাদেশ ফুটবল দলের জন্য।
প্রথম দুই ম্যাচে মায়ানমার এবং চীনের নিঁচু সারির দলের কাছে হেরে ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে গেছে। আজ শেষ ম্যাচে বিকেলে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে চীনের একটি প্রাদেশিক ক্লাবের বিপক্ষে। গত দুই ম্যাচের বাজে অভিজ্ঞতা ভুলে আজ জয় চায় বাংলাদেশ।
অধিনায়ক মামুনুল বলেন,‘ প্রথম ম্যাচে আমরা ক্লান্তির কারণে হেরেছি। দ্বিতীয় ম্যাচে দল ৯০ মিনিট ভালো খেলেছে।
১০ জন নিয়েই দ্বিতীয়ার্ধেও ভালো খেলেছি আমরা। কিন্তু রেফারির কিছু ভুল সিদ্ধান্তের কারণে ২-১ গোলে হারতে বাধ্য হয়েছি। আশা করি সামনের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারব।’


