চোখের সংক্রমণ প্রতিরোধে জেনে নিন ৫ টিপস
বায়ুতে বিদ্যমান উচ্চ মাত্রার দূষক চোখের নানা রকম সমস্যার সৃষ্টি করে। দূষিত বায়ু চোখে জ্বালাপোড়া সৃষ্টি করে। সেইসঙ্গে তীব্র এলার্জির কারণ এটি। আর এই দুটি সমস্যার ফলে চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে। ফলে স্বাভাবিক জীবন বিষন্ন হয়ে পড়ে।
এমনকি চোখের এলার্জি ও জ্বালাপোড়া সঠিক সময়ে চিকিৎসা করা না হলে কর্ণিয়ার ব্যপক ক্ষতি হতে পারে। আর কোনোভাবে কর্ণিয়া ক্ষতিগ্রস্ত হলে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। তাই এতসব ঝামেলা এড়াতে একটু আগেভাগেই আমাদের সতর্ক হওয়া উচিৎ। এক্ষেত্রে যা করণীয়-
ঘষাঘষি করবেন না
চোখে কোনো কিছু পড়লে বা চুলকালে কখনোই চোখ ঘষাঘষি করবেন না। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। সবসময় চেষ্টা করুন চোখে যেন কোনো সূক্ষ্ম কণাও প্রবেশ করতে না করে।
ধৌত করুন চোখে কিছু ঢুকলে পানি দিয়ে ধৌত করুন। এতে চোখে পড়া ধূলাবালি ও জীবাণু দূর হয়। অযথা হাত দিয়ে চোখ কচলাবেন না। এত আপনার চোখে বড় ধরনের সমস্যা হতে পারে। এছাড়াও নিয়মিত চোখকে ধৌত করুন।ৱ
কম্প্রেস ব্যবহার করুন চোখ জ্বালাপোড়া করলে একটি কুল কম্প্রেস ব্যবহার করুন। এটি চোখের প্রদাহ হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
ড্রপ ব্যবহার করুন প্রয়োজনে লুব্রিকেটিং ড্রপ ব্যবহার করুন। তবে তা অবশ্যই চক্ষু বিশেষজ্ঞ কর্তৃক প্রদত্ত হতে হবে।
সানগ্লাস ব্যবহার করুন অনেকে বিদ্রুপের চোখে দেখলেও আপনি নিয়মিত সানগ্লাস ব্যবহার করুন। বিশেষ করে বাইরে বের হওয়ার সময় সানগ্লাস ব্যবহার করুন। এতে করে বাইরের ধূলাবালি ও জীবাণুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে।



