Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চৌগাছার ১০নং নারায়ণপুরবাসীর ভালবাসায় আমির হোসেন সম্পাদক পদে মনোনীত

চৌগাছা প্রতিনিধি, যশোর:
যশোরের চৌগাছা উপজেলাধীন ১০নং নারায়ণপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আমির হোসেন একজন নিষ্ঠাবান ব্যক্তিত্ব। সৎ যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে গোটা ইউনিয়নবাসীর কাছে এখন সে জনপ্রিয় নেতা বলে বিশেষভাবে পরিচিত।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে সর্বস্তরের মানুষ এ নিষ্ঠাবান ব্যক্তির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ইউনিয়নবাসীর আর্থসামাজিক উন্নয়নের রূপকার বলে অভিহিত করেন। এরই প্রেক্ষাপটে ইউনিয়নের ৮০ শতাংশ ব্যক্তিবর্গ জনপ্রিয় এ নেতার কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে সমর্থন জানানোর পাশাপাশি নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে সম্মানিত করার দাবি জানান। এক পর্যায় গত ১৬ এপ্রিল ২০১৫ তারিখে চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানের উপজেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে মনোনীত করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ভূষিত করা হয়। এ সময় আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান সহিদুল ইসলাম, তোতা মিয়া, মঈনুল হাসান বাচ্চু, নারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জয়নাল আবেদিন মুকুল, স্বরূপদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন, হাকিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন উপস্থিত ছিলেন। এছাড়াও সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় ইউনিয়নের ২নং ওয়ার্ড সভাপতি তাহের, সেক্রেটারি ডা. আলা, ৫নং ওয়ার্ড সভাপতি নুর ইসলাম, সেক্রেটারি মধু, ৬নং ওয়ার্ড সভাপতি আমিন উদ্দিন, ৭নং ওয়ার্ড সেক্রেটারি সহিদুল ইসলাম খোকন, সভাপতি সহিদুল মৃধা, ১০নং নারায়ণপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সেক্রেটারি আবুল হোসেন, ০৩নং ওয়ার্ড সেক্রেটারি গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালামের মৃত্যুতে এই পদটি শুণ্য হয়। দীর্ঘ প্রায় ৬ মাস পর সাধারণ সম্পাদক পদে আমির হোসেনকে দল মনোনীত করায় আবারও পূর্ণাঙ্গ কমিটি পেল নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ।

Leave A Reply

Your email address will not be published.