Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ছানা দিয়েই তৈরি করুন পারফেক্ট “লালমোহন” মিষ্টি

it-2aরকমারি ডেস্ক:
আজকাল সময় বাঁচাতে প্রায় সকলেই গুঁড়ো দুধ দিয়ে লালমোহন মিষ্টি তৈরি করেন। তবে জানেন কি, ভালো ভালো মিষ্টি দোকানে কিন্তু এখনো ছানা দিয়েই লালমোহন তৈরি হয়। কেননা ছানার তৈরি লালমোহন স্বাদে-গন্ধে-চেহারায় হয় একেবারেই অন্যরকম। অসাধারণ একটা স্বাদ পাবেন, যা গুঁড়ো দুধের লালমোহনে মিলবে না মোটেই। শিখে নিন এই “ছানার লালমোহন” তৈরির একটা খুব সহজ রেসিপি!

উপকরণ:
১/২ ডিম
২৫০ গ্রাম ছানা
২ কাপ চিনি
৪ কাপ পানি
কেওড়া জল পরিমাণ মত
বাটার/ ঘি পরিমাণ মত
১ টেবিল চামচ ময়দা
১ টেবিল চামচ সুজি (১০ মিনিট পানিতে ভিজানো)
১/২ চা চামচ বেকিং পাউডার
তেল ভাজার জন্যে

প্রণালি:
-একটি পাত্রে পানি ও চিনি মিশিয়ে শিরা তৈরী করে নিন।
-শিরায় যখন বুদ বুদ উঠবে তখন চুলা বন্ধ করে দিন। অন্যদিকে, ছানা ভাল ভাবে ময়ান করে নিন তারপর ময়দা, সুজি, বেকিং পাউডার দিয়ে আবার ময়ান করুন।
-এরপর হাতে বাটার অথবা ঘি মাখিয়ে ময়ান থেকে ছোট ছোট বল বানিয়ে ডুবো তেলে মাঝারি আঁচে বাদামি করে ভেজে নিন।
-এরপর বল গুলোকে গরম শিরায় দিয়ে ২০ মিনিট মাঝারি আঁচে জ্বাল করুন।
-বল ফুলে দ্বিগুণ হয়ে উঠলে, চুলা বন্ধ করে ২ থেকে ৩ ঘণ্টার জন্যে ঢাকনা বন্ধ করে রেখে দিন।
-গরম বা ঠান্ডা যেভাবে খুশি পরিবেশন করতে পারেন।

Leave A Reply

Your email address will not be published.