জঙ্গীবাদের সমাধান হেযবুত তওহীদের কাছে আছে
জঙ্গীবাদের সমাধান হেযবুত তওহীদের কাছে আছে
সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ ও সাম্রাজ্যবাদ পৃথিবীকে এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে উপনীত করেছে। বাংলাদেশেও একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করার হীন উদ্দেশ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।
.
একটি মহল ধর্মবিশ্বাসী মানুষের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করে দেশে সন্ত্রাসের বিস্তার ঘটাচ্ছে। জঙ্গিবাদকে নির্মূল করতে বিশ্বময় শক্তি প্রয়োগের পন্থা বেছে নেওয়া হয়েছে।
.
হায়রে বাঙ্গালী ! (ভিডিও)
তাইওয়ানে যুদ্ধজাহাজ বিক্রি: মার্কিন দূতকে চীনের তলব
কিন্তু তাদেরকে দমন করতে যতই শক্তি প্রয়োগ করা হচ্ছে ততই তারা বেপরোয়া হয়ে উঠছে, কারণ তারা একটি ভ্রান্ত ধর্মীয় আদর্শ দ্বারা উদ্বুদ্ধ।
.
তাই এখন এটা সকলেই স্বীকার করছেন যে, শক্তি প্রয়োগের পাশাপাশি জাতির সামনে ধর্মীয় দলিল-ভিত্তিক নির্ভুল আদর্শ তুলে ধরে জঙ্গিবাদের অসারতা প্রমাণ করতে হবে।
.
আল্লাহর রহমে সেই নির্ভুল আদর্শটি আমরা জাতির সামনে তুলে ধরছি। ভুল খাতে প্রবাহিত ঈমানকে সঠিক খাতে প্রবাহিত করতে চাচ্ছি যাতে করে ধর্মবিশ্বাস মানবতা ও দেশের কল্যাণে কাজে লাগে।
.
আসন্ন বিপর্যয় থেকে দেশকে নিরাপদ রাখার জন্য ষোল কোটি মানুষকে সকল প্রকার অন্যায়, ধর্মব্যবসা, জঙ্গিবাদ ও অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য।
.
আমরা নিঃস্বার্থভাবে নিজেদের ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে সাধ্যমত জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছি।
.
সরকারের প্রতি আমাদের আহ্বান, জাতীয় স্বার্থ বিবেচনা করে আমাদের কার্যক্রম ও বক্তব্য যাচাই-বাছাই করে দেখুন।
.
আমাদের এই প্রস্তাবনা যদি প্রযোজ্য ও প্রয়োজনীয় মনে হয় তাহলে তা ব্যাপকভাবে প্রয়োগ করুন।
.
আমরা এও আশা করি, পরিস্থিতি ও সময়ের গুরুত্ব অনুধাবন করে সচেতন মহল যথাশীঘ্র এ কাজে এগিয়ে আসবেন।
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশের পত্র/ মাওলা



