Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জন আব্রাহামের মামলা করলেন প্রযোজক প্রেরণার বিরুদ্ধে

জন আব্রাহামের মামলা করলেন প্রযোজক প্রেরণার বিরুদ্ধে
জন আব্রাহামের মামলা করলেন প্রযোজক প্রেরণার বিরুদ্ধে

নিরবে নিভৃতে নিজের মতো করে কাজ করতে পছন্দ করেন বলিউড অভিনেতা জন আব্রাহাম।
বিনয়ী মানুষ হিসেবেও তার পরিচিতি রয়েছে। অথচ সেই জন আব্রাহামই এবার থানায় গেলেন প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে।

সম্প্রতি প্রেরানা আরোরা ও তার সংস্থা ক্রিআর্জ এন্টারটেনমেন্টের বিরদ্ধে তিনটি অভিযোগ দায়ের করেছেন জন। প্রতারণা, মানহানিসহ একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। মুম্বাইয়ের খার থানায় অভিযোগগুলো দায়ের করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেল, জন আব্রাহাম ও তার সংস্থা জে এ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল ক্রিআর্জ এন্টারটেনমেন্ট নামে একটি কোম্পানি। এবার সেই কোম্পানিটির নামে জন আব্রাহাম নিজেই অভিযোগ আনলেন।

জানা গেছে, জনের সংস্থার সঙ্গে ক্রিআর্জ এন্টারটেনমেন্ট গ্রুপের টানাপোড়েন চলছিল অনেকদিন ধরেই। ‘পরমাণু: দ্যা স্টোরি অব পোখরান’ ছবিতে জনের কিছু পারিশ্রমিক বাকী ছিলো কিন্তু সেটা সময় দিয়ে দিয়েও শোধ করছিলো না ক্রিআর্জ এন্টারটেইনমেন্ট।

সেইসঙ্গে ‘পরমাণু: দ্যা স্টোরি অব পোখরান’ ছবি রিলিজের কাজেও দেরি করা হচ্ছে বলে ক্রিআর্জ সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনেছেন জন আব্রাহাম।

Leave A Reply

Your email address will not be published.