জয়পুরহাটে ১০৩ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট সদর উপজেলার পাইকড়দাড়ীয়া এলাকা থেকে ১০৩ বোতল
ফেন্সিডিলসহ রমজান আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করেছে র্যাব। শনিবার দুপুর দেড়টার দিকে র্যাব-৫,
সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল তাকে
গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রমজান আলী সদর উপজেলার
পাইকড়দাড়ীয়া গ্রামের আইন উদ্দিনের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার
মোঃ আজমল হোসেন জানান, শনিবার দুপুরের দিকে জয়পুরহাট র্যাব
ক্যাম্পের একটি অপারেশনাল দল পাইকড়দাড়ীয়া এলাকায় অভিযান
পরিচালনা করে ১০৩ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রমজান
আলীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয়
মাদকদ্রব্য ফেন্সিডিল ভারত থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে
সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি স্থানীয়ভাবে
মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে বিক্রি করে আসছিল বলে স্বীকার
করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



