জরিমানা ১০ লাখ, বোরখা পরলে।
সুইৎজারল্যান্ডের তিসিনো ক্যানটন বা প্রদেশের নতুন আইনে বলা হয়েছে, কোনো নারীকে বোরখা পরা দেখলেই তাকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এই নতুন আইনে বলা হয়েছে, রেস্টুরেন্ট অথবা শপিং মলে কোনো মুসলিম নারী বোরখা পরে কাজ করতে পারবেন
না। ২০১৩ সালে ঘটে যাওয়া একটি ঘটনা এবং সাম্প্রতিক আইএসআইএস নাশকতার কারণেই সুইৎজারল্যান্ডের তিসিনো ক্যানটনের প্রশাসন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। স্থানীয় একটি গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মুখোশের আড়ালে কেউ যাতে কোনো অবৈধ কাজ করতে না পারে, তার জন্যই এই ব্যবস্থা নিয়েছে তিসিনো প্রশাসন। কেউ যদি মুখাবরণ, মস্তকাবরণ অথবা বোরখা পরে তাহলে তাকে ৬৫ পাউন্ড থেকে ৬৫০০ পাউন্ড পর্যন্ত জরিমানা দিতে হবে।



