জলঢাকায় বিজয় সংবর্ধনা সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
জলঢাকা প্রতিনিধিঃ নিজ জন্ম ভূমিতে বিজয় সংবর্ধনায় ভূষিত হলেন স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা এমপি। শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার গড়ের ডাঙ্গায় অবস্থিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৫ নং ধর্মপাল ইউনিয়ন বাসী এ আয়োজন করে। ইউপি চেয়ারম্যান জামিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেরব উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান। মীরগঞ্জ ইউপি চেয়ারম্যান হুকুম আলী খাঁন, খুটামারা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামীম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। বাবু সুরেন্দ্র নাথ রায় অনুষ্ঠাটির শুভ সূচনা করেন, এ সময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিবেকানন্দ মোহন্ত, ধর্মপাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাঙ্গীর আলম, আমেরিকা প্রবাসি শাহানুর আলম প্রমূখ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বিজয় সংবর্ধনায় এমপি অধ্যাপক গোলাম মোস্তাফাকে অনাঢ়ম্বন অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় অত্র ইউনিয়ন বাসী। অনুষ্ঠান চলাকালীন সময়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীরা সহ বেশ কয়েকটি বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।



