জলঢাকায় (TUP) এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
শরিফুল ইসলাম প্রিন্স, জলঢাকা: নীলফামারী জলঢাকা উপজেলায় অতি দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন (ঞটচ) ব্র্যাক এরই একটি প্রকল্প। বুধবার সকালে উপজেলার ব্র্যাক চত্বরে চেংমারী, কাঁঠালি, উত্তর দেশীবাই গ্রামের অতি দরিদ্র বিমোচন কমিটির আয়োজনে জলঢাকা ব্র্যাক (ঞটচ) কর্মসূচির সহযোগিতায় মতিউর রহমানের উপস্থাপনায় উজ্জ্বল কুমার রায়ের (এ.এম) দাবীর সভিাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ব্র্যাক শাখার পি.এল.এস.এস মশিয়ার রহমান, পি.টি.ইউ.পি ম্যানেজার সনাতন নাথ অধিকারী, প্রগতির এরিয়া ম্যানেজার প্রদীপ চন্দ্র রায়, জলঢাকা ব্র্যাক শাখা একাউন্টেন আশাদুজ্জামান। চেংমারী অতি দরিদ্র বিমোচন কমিটির সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার। উত্তর দেশীবাই সভাপতি হামিদুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন। কাঁঠালী অতি দরিদ্র বিমোচন সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক লাভলু মিয়া।



