জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন প্রতিবন্ধী রংপুর বিভাগীয় আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
রংপুর প্রতিনিধি: প্রতিবন্ধীদের বাদ দিয়ে দেশের কল্যাণ বয়ে আসতে পারে না সমাজে তাদেরকে সাথে নিয়ে উন্নয়ন মুলক কর্মকান্ডে নিয়ে এসে তাদের কাজে লাগাতে হবে তাহলে আমরা আমাদের উন্নয়নের গতিকে এগিয়ে নেয়া সম্ভব হবে দেশে জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সরকারের সকল উন্নয়ন কাজে প্রতিবন্ধীদের অংশগ্রহনের মাধ্যমে কর্মসর্ংস্থানের সৃষ্টি হবে। এ্যাকশন অব ডিজ্যাবিলিটি ইন্টারন্যাশনাল আয়োজিত রংপুর এসোড ট্রেনিং সেন্টারে গতকাল সোমবার জাতিসংঘ ষোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য সমূহ প্রতিবন্ধী জনগোষ্ঠির প্রস্তুতি ও প্রত্যায় বিষয়ক ডিপিওদের বিভাগীয় আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয। সম্মেলনে রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থা ও প্রত্যাশা প্রতিবন্ধী নারী ও শিশু উন্নয়ন সংস্থা রংপুরের ১১টি ইউনিয়ন ডিপিও, ৮টি উপজেলা প্রতিবন্ধী পটরিষদসহ পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার মোট ২৯টি ডিপিও এর নেতৃন্দের অংশগ্রহন মাধ্যমে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরে স্থানীয় সরকার উপ-পরিচালক সুলতানা পারভিন, বিশেষ অতিথি রংপুর সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক বেগম নাজমুল নাহার, বি আর ডি বি উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম। রংধনু প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ নুর আলমের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্রে বক্তব্য রাখেন এডিডি ইন্টারন্যাশনাল মনিটরিং ম্যানেজার আজিজ আহম্মেদ রোমেল, প্রজেক্ট ম্যানেজার মনোয়ারুল ইসলাম, এডিডি ইন্টারন্যাশনাল রংপুরে প্রোগ্রাম সাপোর্ট অফিসার তানজিতা জান্নতী প্রমুখ।



